শিরোনাম

South east bank ad

ফুটবল লীগে কসবা শিবত্তর বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

 প্রকাশ: ৩০ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর) :

শেরপুর সদর উপজেলার চরশেরপুর তালেব আলী দাখিল মাদ্রাসা মাঠে চরশেরপুর ফুটবল লীগ-২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ খেলায় চরশেরপুর স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে কসবা শিবত্তর বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

চরশেরপুর পূর্ব পাড়া সমাজ কল্যাণ সংঘের আয়োজনে এ খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ, শেরপুর পৌরসভার কাউন্সিলর কামাল হোসেন, সমাজ সেবক সেলিম রেজা, গোলাম মোস্তফা বৃটিশ, আব্বাছ আলী ও সরলা বেগম প্রমুখ।

২৮ আগষ্ট অনুষ্ঠিত এ খেলাটি পরিচালনা করেন, শেরপুর জেলা ফুটবল রেফারী এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মেরাজ উদ্দিন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: