বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাকা কলেজ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি
স্টাফ রির্পোটার :
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে, ঢাকার ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা কলেজ ছাত্রলীগ। রোববার (১৫ আগস্ট) রাজধানীর ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কলেজ ছাত্রলীগের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য রহমত উল্লাহ্, প্রশান্ত দাস, জসিম উদ্দিন, বেলাল উদ্দিন, রুমান,রানা। আরো উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী জালাল,রহিম,রফিক, আনজির,হাসু,অলি,সাইফুল,মাসুদ,কানন,জাকির,মহিবুল্লাহ্, গোপাল,মহসিন, ও সাবেক বাংলাদেশ ছাত্রলীগের সদস্য ফিরোজ সহ অন্যান নেতৃবৃন্দ।


