১৫ আগষ্ট একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকান্ড : এমপি মুকুল
মেহেদী হাসান শরীফ, (নিজস্ব প্রতিনিধ) :
ভোলার দৌলতখানে ও বোরহানউদ্দিনে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
ভোলা -২আসনের সাংসদ আলী আজম মুকুল এমপি, দুটি উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে ৭৫এর ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিলো বলে মন্তব্য করেন। এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকান্ড।এহত্যা কান্ডের পর বাংলাদেশের উন্নয়ন অগ্রযাএাকে পিছিয়ে দেয়া হয়েছে।বঙ্গবন্ধু কামাল আতাতুর্ক বা জামাল আবদুন নাসেরের মতোই ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী ছিলেন;কিন্তু এই রাষ্টীয় নীতি গ্রহনের জন্য তাঁরা যে কিছুটা জোরজবরদস্তি খাটিয়েছিলেন, ক্ষেএবিশেষ নিষ্ঠুরতার পরিচয় দিয়েছিলেন বঙ্গবন্ধু আশ্চর্য দক্ষতায় তা এড়িয়ে যেতে সক্ষম হন। যতদিন এ রাষ্ট থাকবে ততদিন অমর তিনি।
দিবসটি উপলক্ষ্যে রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা হলরুমে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে এক আলোচনা সভা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম নবী নবু, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু প্রমূখ।
সভা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একশত ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জাতীয় শোক দিবসে এতিম মাদ্রাসা ছাএদের মাঝে খাবার বিতর করেন ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল এমপি। দুপুরে দৌলতখান উপজেলার আল-মাদ্রাসাতুল দারুল আল ইসলামিয়া চরশুভি মাদ্রাসায় ১৫ আগষ্ট শহিদ দের স্বরনে দোয়াঁ ও মিলাদ অনুষ্ঠিত হয়। এতিম ছাএদের সাথে দুপুরের খাবার গ্রহন করেন তিনি। মাদ্রাসা শিক্ষা কে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এসময় উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোঁয়া পরিচালনা করেন দৌলতখান মার্কাজ মসজিদ খতিব মাওলানা মাহাবুবুর রহমান।
বিকাল পাঁচ টায় দৌলতখান উপজেলা আওয়ামীলীগ কার্য্যালয় ১৫ আগষ্ট শহিদ দের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ, দোয়াঁ ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন ভোলা -২ আসনের সাংসদ আলী আজম মুকুল এমপি। আওয়ামিলীগ, যুবলীগ, ছাএলীগ, সেচ্ছাসেবকলীগ,শ্রমিক লীগ নেতা কর্মি সহ সর্বস্থরের মানুষ অংশ গ্রহন করেনন।শেখ মুজিবর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বোরহানউদ্দিনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শোক র্যালী, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন এবং উপজেলা প্রশাসনের আয়োজনে দোয়া মিলাদ ও আলোচনার প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিয়েছেন, আলী আজম মুকুল এমপি।
এসময়ে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, ভইস-চেয়ারম্যান রাসেল মিয়া, বোরহানউদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল আমিন বিপিপিএম সহ সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তাদ ও কর্মচারীগণ।উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ,ছাএলীগ,শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগ সহ অঙ্গ সংগঠনের নেতা ও কর্মরা।


