শিরোনাম

South east bank ad

বাগেরহাটে গাছ থেকে পড়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

 প্রকাশ: ১৪ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস এম সামছুর রহমান, (বাগেরহাট) :

বাগেরহাটের শরণখোলায় সুপারি গাছ থেকে পড়ে আবুল কালাম সরদার (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া সিংবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কালাম সরদার খোন্তাকাটা নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।

ধানসাগর ইউনিয়নের ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেন জানান, শিক্ষক আবুল কালাম সরদার সকালে সুপারি পাড়ার কথা বলে বাগানে যান। দীর্ঘ সময় পার হলেও ফিরে না আসায় তার স্ত্রী বাগানে গিয়ে দেখেন একটি সুপারি গাছের নিটে সে মৃত্য অবস্থায় পড়ে আছে।অ এসময় তার চিৎকারে লোকজন ছুঁটে আসে।

ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন আরো জানান, সকালে উঠে ওই তিনি প্রথমে নিজের জমিতে কাজ করেছেন। এতে তিনি আরো ক্লান্ত হয়ে পড়েন। এ অবস্থায় গাছে ওঠার চেষ্টা করে হয়তো দুর্ঘটনার শিকার হয়েছেন। সুপারি গাছটি প্রায় ৫০ফুল লম্বা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: