শিরোনাম

South east bank ad

ইসমত আরা আহমেদ এর মাতার মৃত্যুতে জীবন বীমা কর্পোরেশনের শোক

 প্রকাশ: ১২ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জীবন বীমা কর্পোরেশনের জনসংযোগ বিভাগে কর্মরত ম্যানেজার ইসমত আরা আহমেদ এর মাতা মিসেস সামসুন্নাহার বেগম ১১ আগস্ট ২০২১ তারিখ দুপুর ১২.০০ ঘটিকায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে মরহুমা ছয় ছেলে সাত মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর একান্ত সহচর প্রয়াত সাবেক সংসদ সদস্য করিম উদ্দিন আহমেদের স্ত্রী এবং সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি এর মা।

জীবন বীমা কর্পোরেশনের পক্ষ হতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: