শিরোনাম

South east bank ad

হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর দিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান

 প্রকাশ: ০৯ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ) :

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণের জন্য চুনারুঘাট হাসপাতালে ছয়টি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন দিয়েছেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।

সোমবার (৯ আগস্ট) বিকেলে হবিগঞ্জ ৪- আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান প্রতিমন্ত্রী এডভোকেট মো: মাহবুব আলীর নির্দেশনায় উপজেলা পরিষদের অর্থায়নে ৬টি অক্সিজেন কনসেনট্রেটর ও একটি জেনারেটর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেনের কাছে হস্তান্তর করেন।

অক্সিজেন কনসেনট্রেটর মেশিন প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সত্যজিত রায় দাশ, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার , ইউপি চেয়ারম্যান মো: রমিজ উদ্দিন, পল্লী বিদ্যুতের ডিজিএম মো: মোশাররফ হোসেন, এডভোকেট মো: তাজুল ইসলাম, এডভোকেট মোস্তাক বাহার , উপজেলা প্রশাসনিক কর্মকর্তা বিপ্লব কান্তি দেব, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো: কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: জামাল হোসেন লিটন সহ উপজেলার বিভিন্ন ইউনিটের সাংবাদিকবৃন্দ, আওয়ামীলীগ নেতা রুমন ফরাজী, উপজেলা পরিষদের সিএ ওয়াহিদুল ইসলাম সুমন, উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের সিএ শেখ জসিম, ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ধাক্কায় হাজার-হাজার মানুষের প্রাণ চলে যাচ্ছে। এটি প্রতিরোধের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বর্তমান সরকার ও চিকিৎসকরা। পাশা-পাশি রোগীদের প্রাণ রক্ষার জন্য প্রয়োজন হচ্ছে পালস অক্সিমিটার, অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন কনসেনট্রেটর মেশিনসহ নানা সামগ্রী। এ জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদের অর্থায়নে অক্সিজেন কনসেনট্রেটর মেশিনসহ নানা সামগ্রী দিয়ে করোনা আক্রান্ত রুগিদের সেবা নিশ্চিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণের জন্য ৬টি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন দেয়া হয়েছে, মেশিনটি বাতাস থেকে ২১ শতাংশ অক্সিজেন নিয়ে শতভাগ অক্সিজেন সরবরাহ করতে পারে। করোনা মোকাবিলায় সবধরনের সহযোগিতা সহ অচিরেই সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: