শিরোনাম

South east bank ad

শহীদ ক্যাপ্টেন শেখ কামালের এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন শরীয়তপুর পুলিশ সুপার

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আজ শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন শরীয়তপুর পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।

এছাড়াও এ সময় গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, শরীয়তপুর জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভা মেয়র মোঃ পারভেজ রহমান জন, জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ সাইফুল আলম জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ এ সময় পুষ্পস্তবক অর্পন করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: