আনোয়ারায় তিন আসামি আটক
এম.এম.জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা)
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত বিভিন্ন মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ। শনিবার (৩১ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জিআর মামলার দুই মাসের সাজাপ্রাপ্ত আসামি জুঁইদন্ডী খুরুস্কুল গ্রামের বাবু মিয়ার ছেলে মো. সেলিম (২৮), সিআর মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি জুঁইদন্ডী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত ছালেহ আহমদের ছেলে মো. আবুল হোসেন (৩২) ও কর্ণফুলী থানার জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি জুঁইদন্ডী গ্রামের ছিদ্দিক আহমদের ছেলে আবু তৈয়ব (৩০)।
গ্রেফতারের বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


