শিরোনাম

South east bank ad

গৌরীপুরে ঘরের আড়ায় ঝুলছিল নববধূর মরদেহ

 প্রকাশ: ১৭ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মশিউর রহমান কাউসার (গৌরীপুর):

ময়মনসিংহের গৌরীপুরে সানজিদা আক্তার রূপা (২৮) নামে এক নারীর মরদেহ ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) দিনগত রাতে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের রুকন্দিপুর গ্রামে ওই নারীর স্বামী ফারুক মিয়ার (মাস্টার) ঘর থেকে এ মরদেহ উদ্ধার করে গৌরীপুর থানার পুলিশ। নিহত গৃহবধূ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মো. আব্দুল মোতালেবের মেয়ে।

নিহত গৃহবধূর বাবা আব্দুল মোতালেব জানান, প্রায় ৯ মাস আগে গৌরীপুর উপজেলার বারুয়ামারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও রুকুন্দিপুর গ্রামের আঃ মুন্নাছের ছেলে মো. ফারুক মিয়ার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তার মেয়ে রূপার। বিয়ের পর থেকে স্বামী ফারুক মিয়াসহ শাশুড়ি ও ননদ রূপার ওপর অমানবিক নির্যাতন করে আসছিলেন।

এসময় তিনি অভিযোগ করে জানান, ‘ওরা আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘরে আড়ায় ঝুলিয়ে রাখে। আমি মেয়ে হত্যার বিচার চাই।’

এ ঘটনায় নিহত রূপার স্বামী ফারুক মিয়ার মন্তব্য জানা সম্ভব হয়নি।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দল হালিম সিদ্দিকী জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: