শিরোনাম

South east bank ad

ইসলামী ব্যাংক ঢাকা সাউথ জোনের শরী‘আহ সম্মেলন অনুষ্ঠিত

 প্রকাশ: ০৩ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল


ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঢাকা সাউথ জোনের শরী‘আহ সচেতনতা সম্মেলন আজ ৩ জুলাই ২০২১, শনিবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক খুরশিদ উল আলম এতে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। ঢাকা সাউথ জোনপ্রধান আবু সাঈদ মোঃ ইদ্রিস এর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা এবং ঢাকা সাউথ জোনের শাখাপ্রধান ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। 

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: