শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) -এর মধ্যে ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সই হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং বিশেষ অতিথি ছিলেন উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন ও ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।
সভায় ২০২০-২১ অর্থবছরে ‘রিসার্চ প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার’ শিরোনামে উদ্ভাবনী ধারণা নেওয়ার জন্য ইউজিসিকে অভিনন্দন জানানো হয়।
এছাড়া ২০১৯-২০ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সাফল্য ও দক্ষতার সঙ্গে বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ সনদ দেওয়া হয়। কমিশনের পক্ষে ড. ফেরদৌস জামান অভিনন্দন ও সনদ নেন।


