শিরোনাম

South east bank ad

ত্রিশালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্ধোধন

 প্রকাশ: ০৫ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ. এম জোবায়ের হোসাইন:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এ বছর ৭২হাজার ১০জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নিয়েছে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স। শনিবার সকালে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একজন শিশুকে ক্যাপসুল খাওয়ানোর মধ্যদিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: সাবিনা ইয়াসমিন। এ সময় মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ সোহেল রানা, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডা. মুঃ মনোয়ার সাদাত প্রমূখ।

ইপিআই সূত্র জানায়, পৌরসভাসহ উপজেলায় মোট ৩০৩টি কেন্দ্রের মাধ্যমে ৭২হাজার ২০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬মাস থেকে ১১ মাস বয়সী পর্যন্ত ৭হাজার ২০ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৫ হাজার ১০জন শিশুকে লাল ক্যাপসুল খায়ানোর টার্গেট নেওয়া হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: