বাগেরহাটে জমি দখলের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
নইন আবু নাঈম (বাগেরহাট):
বাগেরহাটে রাতের আধারে জমি দখল ও মালামাল লুটের অভিযোগে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মে ) সকালে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জমির মালিক মোরেলগঞ্জ পৌরসভার পংকজ কুমার মিত্রর ছেলে তাপস মিত্র লোটন।
তিনি তার লিখিত বক্তব্যে জানান, বাগেরহাট জেলার মোড়েলগজ্ঞ মৌজায় এস, এ খতিয়ান ৮২১,৮৬০,এবং ২৩৮,২৬০ নং দাগে পৈত্রিক সূত্রে আমাদের দুই দশমিক ৬৬ শতক জমি রয়েছে। ওই জমিতে আমাদের বাড়ি ঘর এবং আমার ফুফা হরষিত ব্যাপারীর ডাক্তারী চেম্বার রয়েছে। দীর্ঘ প্রায় ৪৩ বছর ধরে ওই জমি আমরা ভোগ দখল করে আসছি। হঠাৎ আমাদের নিকট আত্মীয় পার্শ্ববর্তী শরনখোলা উপজেলার ধান সাগর গ্রামের গীতারানী ও তার মেয়ের জামাতা অপুর্ব সমাদ্দার কোনো কাগজপত্র ছাড়া গত ২০ মে মোড়েলগজ্ঞ শহরের কতিপয় প্রভাবশালী সুবিধাবাদী নেতাদের সাথে নিয়ে গভীর রাতে আমাদের ঘরে ডুকে ও ফুফার চেম্বারে ঢুকে ভাংচুর করে এবং আমাদের ঘরে থাকা মুল্যবান মালামাল লুটপাট করে নেয় এতে প্রায় ৩লক্ষাধিক টাকার ক্ষতি করে।
তিনি আরও বলেন, পরের দিন এসে আমরা বিষয়টি জানতে চাইলে আমাদের সাথে মারাত্মক দূর্ব্যবহার করেন দখলবাজ গীতারানী ও তার মেয়ের জামাতা অপূর্ব সমাদ্দার। পরবর্তীতে ২২ মে আমি আদালতের দারস্থ হই। বাগেরহাট অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের আদালত ওই জমিতে আমার পক্ষে ১৪৪ ধারা জারি করেন। ১৪৪ ধারা জারির পরেও তারা ওই জমিতে বাড়ি নির্মানের চেষ্টা করছে। আমি বাঁধা দিলেও তারা মানেন না। রাতের আধারে তারা ওই জমিতে বাড়ি নির্মানের চেষ্টা চালাচ্ছে। ১৪৪ ধারা জারি থাকায় পুলিশ তাদেরকে নতুনভাবে কাজ করতে বাঁধা দিয়েছে কয়েকবার। কিন্তু তারা পুলিশের বাঁধাও মানেন না। যেকোন মূল্যে জমি ফিরে পেতে উর্দ্ধোতন প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি


