শিরোনাম

South east bank ad

ঘূর্ণিঝড় "ইয়াস" এর প্রভাব কেটে যাওয়ায় পানি কমছে মেঘনায়

 প্রকাশ: ৩০ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: ফেরদৌস রহমান (আড়াইহাজার):

গত কয়েকদিন আগে দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা ঘূর্ণিঝড় "ইয়াস" এর ফলে দেশের নদীগুলোতে পানি বেড়ে গিয়েছিল। ফলে, বিভিন্ন স্থানের বাড়িঘর, দোকানপাট, রাস্তা-ঘাট, বসতি সহ ব্যাপক ক্ষতি হয়েছে। নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বিভিন্ন স্থানেও এর প্রভাব লক্ষনীয় ছিল। বিশেষ করে ফেরিঘাট এলাকায় মেঘনা নদীর তীরে এর প্রভাব পড়েছিল।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ফেরিঘাট এলাকার বেশ কয়েকটি দোকান অর্ধ অবস্থায় ডুবে গিয়েছিল। পানি বেড়ে গিয়ে নদীর তীরের অনেকদূর অব্দী পানিতে ভরপুর ছিল। কিন্তু, গতকাল থেকেই কমতে শুরু করে মেঘনার পানি।পূর্ব তীর জেগে উঠেছে আগের ন্যায়। কমে গেছে বেড়ে যাওয়া পানি।

আগের মতো করেই এখন নদীর পাড় ভেসে ওঠেছে পানি চলে যাওয়াতে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: