শিরোনাম

South east bank ad

ঢাকায় দুই দিনব্যাপী তাইওয়ান বস্ত্রমেলা

 প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৫, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

ঢাকায় প্রথমবারের মতো তাইওয়ান বস্ত্রমেলা শুরু হয়েছে। এতে তাইওয়ানের ১৩টি প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের কাপড়, সুতা ও পোশাক নিয়ে এসেছে। ঢাকার গুলশানের একটি হোটেলে গতকাল সোমবার দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু। এ সময় উপস্থিত ছিলেন নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সহসভাপতি মনসুর আহমেদ, তাইওয়ানের এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিলের ঢাকা কার্যালয়ের পরিচালক ড্যানি ইয়ং। মেলাটির মূল আয়োজক তাইওয়ান টেক্সটাইল ফেডারেশন (টিটিএফ) ও ব্যুরো অব ফরেন ট্রেড। তাদের হয়ে এটি আয়োজন করেছে ওয়ার্ল্ডেক্স ইন্ডিয়া এক্সিবিশন। আয়োজকেরা জানান, গতকালের মতো আজ মঙ্গলবারও সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কেবল নিবন্ধিত ব্যবসায়ীরা মেলায় আসতে পারবেন। তবে তৈরি পোশাক ও বস্ত্র খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা মেলা প্রাঙ্গণে তাৎক্ষণিক নিবন্ধন করেও প্রবেশ করতে পারবেন।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: