কুড়িগ্রামের বন্যাদূর্গত মানুষের পাশে দাড়িয়েছেন আইজিপি
বাংলাদেশ পুলিশ প্রধান আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম( বার) দায়িত্ব গ্রহনের পর হতে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি করোনারালীন সময়ে নেতৃত্বে যে মানবিক পুলিশ গড়ে উঠেছে তা সর্বমহলে প্রশংসিত। মানবিক পুলিশিং এর ধারাবাহিকতায় কুড়িগ্রামের বন্যাদূর্গত মানুষের পাশে দাড়িয়েছেন আইজিপি।
আইজিপি’র এই ধারাবাহিক মহৎ উদ্যোগের অংশ হিসেবে প্রথম পর্যায়ে আজ শনিবার (২৫ জুলাই) চিলমারীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন করা হয়।
শনিবার সকালে চিলমারী উপজেলার মাটিকাটা মোড় বাস স্ট্যান্ডে ত্রান বিতরণ করেন কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম। কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে ও চিলমারী মডেল থানার সহযোগিতায় এসব ত্রান বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আল মাহামুদ, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম প্রমুখ। প্যাকেজ ত্রানে চাল, ডাল, তেল, লুঙ্গী, শাড়ী ছিল।