শিরোনাম

South east bank ad

প্রতিবন্ধীদের দক্ষ করে স্বনির্ভর করে গড়ে তুলতে হবেঃ এসপি বিপ্লব সরকার

 প্রকাশ: ০৪ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

শনিবার (০৪ জুলাই) দুপুর ১২ টায় কোতোয়ালী থানা এলাকার পাগলাপীর অটিস্টিক স্কুল প্রাঙ্গণে মানবিকতার আবেদনকে প্রাধান্য দিয়ে ৩০ জন প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের মাঝে রংপুর জেলা পুলিশের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করেন বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র, রংপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক, মানবিক পুলিশ সুপার, জনাব বিপ্লব কুমার সরকার, বিপিএম (বার) পিপিএম, পুলিশ সুপার, রংপুর। 106508881_317892386224136_2994688981000995102_o 107094520_317892496224125_4732594738674336819_o 107095620_317892046224170_1833906866978323660_o এসময় পুলিশ সুপার রংপুর মহোদয় বলেন, বিশাল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। প্রতিবন্ধীদের দক্ষ করে স্বনির্ভর করে গড়ে তুলতে হবে।পাশাপাশি আধুনিক প্রযুক্তি মাধ্যমে তাদের প্রশিক্ষণ দিয়ে স্ববলম্বী করতে হবে।প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে এ কার্যক্রম রংপুর জেলা পুলিশের অব্যাহত থাকবে। পুলিশ সুপার রংপুর আরো বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হোন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রংপুর জেলা পুলিশের পাশাপাশি কোতোয়ালী থানার পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে নিজে সতর্ক থাকুন, অন্যকে সতর্ক থাকতে সচেতনামূলক পরামর্শ দেন তিনি। 106719859_317892116224163_6416839367734184411_o 106991670_317892196224155_2711448674558395837_o 107077403_317892302890811_1528869043599252910_o প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের মাঝে রংপুর জেলা পুলিশের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) রংপুর, জনাব মোঃ আশরাফুল আলম, সহকারী পুলিশ সুপার, (এসএএফ) রংপুর এবং কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ এবিএম সাজেদুর রহমানসহ উপস্থিত ছিলেন।
BBS cable ad

পুলিশ এর আরও খবর: