শিরোনাম

South east bank ad

৫ কেজি গাঁজা সহ ঢাকা ও চাঁদপুরের ২ মাদক কারবারি আটক

 প্রকাশ: ২২ এপ্রিল ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

৫ কেজি গাঁজা সহ ঢাকা ও চাঁদপুরের ২ মাদক কারবারি আটক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

গোপন সংবাদের ভিত্তিতে ২২ এপ্রিল কোতয়ালি মডেল থানার এসআই মেহেদী হাসানের নেতৃত্বে একটি চৌকস অভিযানিক টিম থানাধীন ২১ নং ওয়ার্ডস্থ অক্সফোর্ড মিশন রোড সংলগ্ন চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনায় ৫ কেজি গাঁজা সহ চাঁদপুর জেলা কচুয়া, থানাধীন পূর্ব ডুমুরিয়া বেপারিবাড়ির জাহানারা বেগম ও মৃত আব্দুল হালিমের ছেলে আলমগীর (২৫) এবং খুলনা দৌলতপুর রেলগেট সরোয়ারের বাড়ির পাালপাড়া মহেশ্বরপাশার কল্পনা য়ীল ও মৃত দুলাল শীলের ছেলে /ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ হোয়াইট হাউসের ভাড়াটিয়া সুধীরচন্দ্র শীল ওরফে বিষু শীল (৩২) দ্বয়কে আটক করেন।

এসময় অপর ২-৩ জন অজ্ঞাতনামা সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আটককৃত উভয়ই পেশাদার একাধিক মাদক মামলার এজাহারভুক্ত আসামি।

আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: