শিরোনাম

South east bank ad

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

১৪ জানুয়ারি, ২০২১ সকালে জেলা পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে এ সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার)।

বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ অফিসারদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেয়া হয় অনুষ্ঠানে।

এছাড়াও সাম্প্রতিক সময়ে অবসরে যাওয়া পাঁচ জন বিভিন্ন পদবীর পুলিশ সদস্যদেরকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। তাঁদেরকে ফুলেল শুভেচ্ছাসহ সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন সভাপতি।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: