শিরোনাম

South east bank ad

আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণ প্রকল্পে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে এল. এ চেক বিতরণ কার্যক্রম শুরু

 প্রকাশ: ১৬ নভেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

১৬ নভেম্বর ২০২০ তারিখে ''সৈয়দপুর-নীলফামারী আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণ" শীর্ষক প্রকল্পে ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে এল এ চেক বিতরণ কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য জনাব আসাদুজ্জামান নূর,এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ হাফিজুর রহমান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার,নীলফামারী; সম্মানিত চেয়ারম্যান, জেলা পরিষদ নীলফামারী; সম্মানিত উপপরিচালক, স্থানীয় সরকার, নীলফামারী; অতিরিক্ত জেলা প্রশাসক গণ; উপজেলা নির্বাহী অফিসার, নীলফামারী সদর; চেয়ারম্যান, উপজেলা পরিষদ, নীলফামারী সদর; ভূমি অধিগ্রহণ কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গ।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: