জুলাই গণ-অভ্যুত্থান দিবসে দোয়া মাহফিল : সোনালী ব্যাংক
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় সোনালী ব্যাংক পিএলসি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে।
গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ের মসজিদে বাদ জোহর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে অংশ নেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (অতিরিক্ত দায়িত্ব) খান ইকবাল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন শাখা ও বিভাগের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার এবং প্রধান কার্যালয় ও স্থানীয় কার্যালয়ের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা। দোয়া মাহফিলে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


