শিরোনাম

South east bank ad

পদ্মা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়াছিম জাব্বার

 প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

পদ্মা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়াছিম জাব্বার

রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল পিএলসির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. ওয়াছিম জাব্বার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে পদ্মা অয়েলের ইপিএস হয়েছে ৫৭ টাকা ৩০ পয়সা, আগের হিসাব বছরে ছিল ৪১ টাকা ৪৯ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭৪ টাকা ৮৬ পয়সায়।

২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে পদ্মা অয়েলের ইপিএস হয়েছে ৪১ টাকা ৫৯ পয়সা, আগের হিসাব বছরে ছিল ৩৫ টাকা ৫৮ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০৩ টাকা ৪৬ পয়সায়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: