শিরোনাম

South east bank ad

বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে লংকাবাংলা ক্যাপিটাল মার্কেটের এমডির সৌজন্য সাক্ষাৎ

 প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে লংকাবাংলা ক্যাপিটাল মার্কেটের এমডির সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান মাসুদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন লংকাবাংলা ক্যাপিটাল মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী।

এ সময় দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থাটির নতুন প্রধানের হাতে ফুলের তোড়া তুলে দেয়া হয়। লংকাবাংলা ক্যাপিটাল মার্কেটের এক সংবাদ বিজ্ঞপ্তি গতকাল এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও পরিচালক খন্দকার সাফ্ফাত রেজা এবং প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ও কোম্পানি সচিব খাইরুন্নেছা; লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও ইফতেখার আলম ও লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও মো. সায়মন ইবনে মুজিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: