বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইবিএলের উদ্যোগে সাসটেইনেবিলিটি ডায়ালগ
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) রাজধানীর প্রধান কার্যালয়ে ‘টেকসই পরিবর্তনে নেতৃত্ব’ শীর্ষক একটি ইন্টারঅ্যাকটিভ সেশনের আয়োজন করেছে।
টেকসই ব্যাংকিং চর্চা ও পরিবেশগত দায়বদ্ধতার প্রতি ব্যাংকটির অঙ্গীকারের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’ এ বছরের বৈশ্বিক প্রতিপাদ্যের আলোকে আয়োজিত অনুষ্ঠানে ব্যবসা, উন্নয়ন ও টেকসই উন্নয়ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। আলোচনায় জলবায়ু সহনশীল ও টেকসই ভবিষ্যৎ গঠনে বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ড. মো. এনামুল হক, আইসিডিডিআর,বির হেড অব ডেভেলপমেন্ট আরমানা আহমেদ, হেড অব বায়োসিকিউরিটি ও বায়োসেফটি ড. আসাদুল ঘানী, শান্তা হোল্ডিংস লিমিটেডের চিফ সেলস অফিসার শিহাব আহমেদ।
আয়োজন প্রসঙ্গে ইবিএল ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশিদ বলেন, ইবিএল বিশ্বাস করে, দায়িত্বশীল ব্যাংকিং জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি গ্রাহক, সমাজ ও অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদি ইতিবাচক মূল্য সৃষ্টি করতে সক্ষম।
অনুষ্ঠানে ইবিএলের ঊর্ধ্বতন কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


