শিরোনাম

South east bank ad

সিএমপি কমিশনারের সঙ্গে বিজিএমইএ’র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

 প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

সিএমপি কমিশনারের সঙ্গে বিজিএমইএ’র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
(২৭ এপ্রিল ২০২৬) বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সেলিম রহমান-এর নেতৃত্বে সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী ও পরিচালকবৃন্দ এমডি. এম. মহিউদ্দিন চৌধুরী, সাইফ উল্যাহ মানসুর এবং এনামুল আজিজ চৌধুরী সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শিল্পাঞ্চলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শ্রমিকদের নিরাপদ যাতায়াত, কারখানার নিরাপত্তা জোরদার, চাঁদাবাজি ও সন্ত্রাস দমন, ঝুট ব্যবসা কেন্দ্রিক সংঘর্ষ প্রতিরোধ, বিদ্যুৎ ও ডিজেল সংকটে উৎপাদন ব্যাহত হওয়া এবং এর ফলে রপ্তানিতে সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসময় সিএমপি কমিশনার আশ্বস্ত করেন যে, বিজিএমইএ’র স্টিকারযুক্ত কোনো গাড়ি রিকুইজিশন করা হবে না এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে।
এছাড়াও আমদানি-রপ্তানি পণ্য পরিবহন নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বসহকারে মতবিনিময় করা হয়।
BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: