শিরোনাম

South east bank ad

যমুনা ব্যাংকের নেতৃত্বে নওগাঁয় স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স

 প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

যমুনা ব্যাংকের নেতৃত্বে নওগাঁয় স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স

শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সম্প্রতি ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

এতে জেলার সব তফসিলি ব্যাংক অংশগ্রহণ করে। সম্মেলনে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করেছে যমুনা ব্যাংক পিএলসি। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন। বিশেষ অতিথি ছিলেন একই বিভাগের অতিরিক্ত পরিচালক আবেদা রহিম, উপপরিচালক তানিয়া ভুঁইয়া এবং যমুনা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্যাংকিং অপারেশন ডিভিশনের প্রধান মো. আব্দুস সোবহান।

সম্মেলনে নওগাঁ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: