শিরোনাম

South east bank ad

রাকাবের আইএসও সনদ অর্জন

 প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

রাকাবের আইএসও সনদ অর্জন

সুষ্ঠুভাবে কোর ব্যাংকিং সিস্টেম পরিচালনা, ক্রমবর্ধমান সাইবার হামলা মোকাবেলা এবং গ্রাহকের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) আইএসও/আইইসি পুনঃসনদ অর্জন করেছে।

যুক্তরাজ্যভিত্তিক সার্টিফিকেশন বডি একিউব টিক লিমিটেড কর্তৃক এ সনদ রাকাবের অনুকূলে ইস্যু করা হয়। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পরামর্শক প্রতিষ্ঠান কিউএ পিআরও লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজার কাছে সনদ হস্তান্তর করেন। রাকাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক (প্রশাসন) তাজ উদ্দীন আহম্মদ এবং আইসিটি সিস্টেমের বিভাগীয় প্রধান আবু হানিফসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এ সনদ অর্জনের মাধ্যমে রাকাব একটি শক্তিশালী ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম (আইএসএমএস) প্রতিষ্ঠা করেছে। এর ফলে কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা, তথ্য সুরক্ষা এবং নিয়মিত পর্যবেক্ষণ নিশ্চিত করা সম্ভব হবে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: