শিরোনাম

South east bank ad

মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

 প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিতের লক্ষ্যে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চার লিমিটেডের (ডিএফএসকে বিডি) সঙ্গে একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি।

এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর গুলশান এভিনিউয়ে প্রাইম অ্যাসপায়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কনজিউমারস অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের (ডিএফএসকে বিডি) ব্যবস্থাপনা পরিচালক মো. মোহতাসিম আল রাফিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, এ অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা ডিএফএসকে থেকে গাড়ি ক্রয়ে ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন।

চুক্তিতে স্বাক্ষর অনুষ্ঠানে আরো ছিলেন ব্যাংকের এসভিপি (সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস) তাকিয়ান চৌধুরী এবং মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন খানসহ উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: