শিরোনাম

South east bank ad

গ্রামীণফোনের এজিএমে ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

 প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

গ্রামীণফোনের এজিএমে ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল অনুষ্ঠিত হয়েছে।

এজিএমে গ্রামীণফোনের পর্ষদ চেয়ারম্যান জন ওমুন্ড রেভহাগ, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) অটো মাগনে রিসব্যাক, কোম্পানি সেক্রেটারি এস এম ইমদাদুল হকসহ কোম্পানির অন্যান্য পর্ষদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য পরিশোধিত মূলধনের ওপর ২১৫ শতাংশ হারে মোট নগদ লভ্যাংশ অনুমোদন করেন।

এজিএমে গ্রামীণফোনের চেয়ারম্যান জন ওমুন্ড রেভহাগ বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, ‘গ্রামীণফোনের জন্য ২০২৫ সাল ছিল স্থিতিশীল অগ্রগতির বছর। কিন্তু মনে হচ্ছে বিরূপ পরিস্থিতি মোকাবেলা করে আমরা কতটা এগিয়ে যেতে পারি ২০২৬ সালে আমাদের সে পরীক্ষা আবারো দিতে হতে পারে। ধারাবাহিক চ্যালেঞ্জপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপটে আমরা মৌলিক শক্তি বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং দ্রুত ডিজিটালাইজড বিশ্বে গ্রাহকদের বিশ্বস্ত অংশীদার হিসেবে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছি। 

গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, ‘২০২৫ সালে আমাদের মোট আয় সামান্য কমে ১৫ হাজার ৮১০ কোটি  টাকায় দাঁড়িয়েছে, যেখানে গ্রাহক সংখ্যা ছিল ৮ কোটি ৩৯ লাখ; যার মধ্যে ৪ কোটি ৮৭ লাখ ইন্টারনেট ব্যবহারকারী। ধারাবাহিক সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যে কঠোর ব্যয় ব্যবস্থাপনা সত্ত্বেও কর-পরবর্তী নিট মুনাফা কিছুটা কমে ২ হাজার ৯৬০ কোটি টাকায় দাঁড়িয়েছে।’

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: