শিরোনাম

South east bank ad

জনতা ব্যাংক পিএলসির ৮৮১তম বোর্ড সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

জনতা ব্যাংক পিএলসির ৮৮১তম বোর্ড সভা অনুষ্ঠিত

জনতা ব্যাংক পিএলসির ৮৮১তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।সভায় পর্ষদের পরিচালক বদরে মুনির ফেরদৌস, ড. মো. আব্দুস সবুর, আব্দুল মজিদ শেখ, আব্দুল আউয়াল সরকার, ড. মো. শাহাদাৎ হোসেন, মো. আহসান কবীর ও অধ্যাপক ড. এএ মাহবুব উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান ও মো. ফয়েজ আলম সভায় অংশ নেন।

সভায় ব্যাংকের শ্রেণীকৃত খেলাপি ঋণ আদায় কার্যক্রমসহ সার্বিক ব্যাংকিং কার্যক্রম ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: