শিরোনাম

South east bank ad

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী মুদ্রা ব্যবস্থাপনা বিষয়ক কর্মসূচি

 প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী মুদ্রা ব্যবস্থাপনা বিষয়ক কর্মসূচি

আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ব্যাংকের মুদ্রা ব্যবস্থাপনাকে আরো সুসংহত, সুশৃঙ্খল ও আধুনিকায়নের লক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা’ বিষয়ক কর্মশালা।

সম্প্রতি রাজধানীর পুরানা পল্টনের আইএফআইসি টাওয়ারে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

ব্যাংক খাতের মুদ্রা ব্যবস্থাপনা ও নগদ অর্থ প্রক্রিয়াকরণের বিভিন্ন দিক, চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আয়োজিত এ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির (বিবিটিএ) পরিচালক একেএম রেজাউল করিম। বর্তমান নীতিমালা, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও আধুনিক নগদ ব্যবস্থাপনা পদ্ধতির ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন তিনি।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসির কাস্টমার সার্ভিস সেন্টারের প্রধান ঠাকুর লক্ষণ চন্দ্র ঘোষ ও কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান উইলিয়াম চৌধুরী।

হাইব্রিড মডেলে আয়োজিত এ কর্মশালায় আইএফআইসি ব্যাংক পিএলসির ঢাকা ও ঢাকা অঞ্চলের বিভিন্ন শাখা ও উপশাখার ছয় শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বাংলাদেশ ব্যাংকের পরিচ্ছন্ন নোট নীতিমালা, নোট রিফান্ড রেগুলেশন, নোট শর্টিং, জাল নোট শনাক্তকরণ ও প্রচলন প্রতিরোধ এবং রিপোর্টিং প্রক্রিয়ার বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: