কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ইফতার মাহফিল
কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ক্যানচ্যাম বাংলাদেশ) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর গুলশানে একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং। এছাড়া ক্যানচ্যাম বাংলাদেশের সাধারণ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ ইফতার মাহফিলে আগত অতিথিরা তাদের বক্তব্যে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধের ওপর আলোকপাত করেন। পাশাপাশি পেশাগত যোগাযোগ বৃদ্ধি এবং কানাডা-বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও ক্রমবর্ধমান বাণিজ্যিক সম্পর্কের বিষয় নিয়েও আলোচনা করেন।


