ইজি ট্রেডে কমিউনিটি ব্যাংকের চুক্তি
ট্রেড ফাইন্যান্স কার্যক্রমকে আরো আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং সফটওয়্যার শপ লিমিটেডের মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এ চুক্তির মাধ্যমে ব্যাংকে ‘ইজি ট্রেড’ নামে একটি সমন্বিত ও নিরাপদ ট্রেড মডিউল বাস্তবায়ন করা হবে। গতকাল কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত। সফটওয়্যার শপ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন গ্রুপ অ্যাডভাইজার আহমেদ কামাল খান চৌধুরী। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় ‘ইজি ট্রেড’ প্লাটফর্মটি কমিউনিটি ব্যাংকের ট্রেড ফাইন্যান্স কার্যক্রমকে আরো গতিশীল, সমন্বিত ও নিরাপদ করতে সহায়তা করবে।

