শিরোনাম

South east bank ad

প্রাইম ব্যাংকের সঙ্গে বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের চুক্তি সই

 প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

প্রাইম ব্যাংকের সঙ্গে বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের চুক্তি সই

কক্সবাজারে ভ্রমণের ক্ষেত্রে আতিথেয়তায় এখন থেকে বিশেষ সুবিধা ও মূল্যছাড় উপভোগ করবেন প্রাইম ব্যাংক পিএলসির গ্রাহক ও কর্মীরা।

বিলাসবহুল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সবাজার’-এর সঙ্গে প্রাইম ব্যাংকের সম্প্রতি স্বাক্ষরিত এক কৌশলগত চুক্তির ফলে এ সুযোগ তৈরি হয়েছে। রাজধানীর গুলশানে অবস্থিত প্রাইম অ্যাসপায়ারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠান দুটি আনুষ্ঠানিকভাবে এ অংশীদারত্বের যাত্রা করে।

চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের সব ক্রেডিট ও ডেবিট কার্ডধারী এবং কর্মীরা পাবেন বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সবাজারে র‍্যাক রেটের ওপর আবাসনে ৪০ শতাংশ ছাড়, হোটেলের রেস্টুরেন্টে আ লা কার্ট খাবারে ১০ শতাংশ ছাড় এবং মিটিং ও ব্যাংকুয়েট হল বুকিংয়ে র‍্যাক রেটের ওপর ৫০ শতাংশ ছাড়।

চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সবাজারের সিইও শাহাদাত হোসেন বাহার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সবাজারের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. আবু সহীর ফেরদৌসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: