আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৪তম পর্ষদ সভা
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪৫৪তম সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে গতকাল এ সভার আয়োজন করা হয়। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার এতে সভাপতিত্ব করেন। পর্ষদ সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসময় পর্ষদ পরিচালক মো. শাহীন উল ইসলাম, মো. আবদুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ ও মোহাম্মদ আশরাফুল হাছান উপস্থিত ছিলেন। এছাড়া পর্যবেক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (আইবিআরপিডি) পরিচালক মুহাম্মদ আনিছুর রহমান। পর্ষদ সভায় আরো উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাফাত উল্লা খান এবং কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট নির্বাহীরা।


