আন্তর্জাতিক নারী দিবস উদযাপন : মার্কেন্টাইল ব্যাংক
মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৬’ পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন ঢাকায় কর্মরত নারী শাখা ব্যবস্থাপক, নির্বাহী ও কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসিম কুমার সাহা, ড. মো. জাহিদ হোসেন, ড. তাপস চন্দ্র পাল ও শাহ্ মো. সোহেল খুরশীদ।


