শিরোনাম

South east bank ad

মীনা আইভিএফের সঙ্গে এমওইউ স্বাক্ষর করল প্রাইম ব্যাংক

 প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

মীনা আইভিএফের সঙ্গে এমওইউ স্বাক্ষর করল প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক পিএলসি তার গ্রাহক ও কর্মীদের প্রজনন স্বাস্থ্যসেবা গ্রহণে বিশেষ সুবিধা দেয়ার লক্ষ্যে মীনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর প্রাইম অ্যাসোসিয়েটসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদীন এবং মীনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ারের চিফ কনসালট্যান্ট ডা. লুবনা ইয়াছমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

প্রাইম ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ উদ্যোগ ব্যাংকের অংশীদারদের জন্য ভ্যালু-অ্যাডেড সেবা সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এ অংশীদারত্বের আওতায় ‘নীরা’ গ্রাহক ও ব্যাংকের কর্মীরা মীনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ারের বিভিন্ন সেবা গ্রহণে বিশেষ ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড মার্চেন্ট অ্যাকুইজিশন হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং মীনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ারের সিনিয়র ম্যানেজার (অপারেশনস) মেহমুদ হাসান জয়সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রাইম ব্যাংক বলছে, এ অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকদের লাইফস্টাইলভিত্তিক মানসম্মত সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হয়েছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: