শিরোনাম

South east bank ad

সনি-স্মার্ট শোরুম এখন বগুড়ায়

 প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

সনি-স্মার্ট শোরুম এখন বগুড়ায়

এবার দেশের উত্তরাঞ্চলের বাণিজ্যিক রাজধানী বগুড়ায় চালু হলো সনি-স্মার্টের শোরুম।

সম্প্রতি এ শোরুমটি ফিতা কেটে উদ্বোধন করেন সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান যশুয়া কুয়েক। এ সময় অন্যান্যের মধ্যে সনি-স্মার্ট জেনারেল ম্যানেজার ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী, ডেপুটি জেনারেল ম্যানেজার ও হেড অব মার্কেটিং আজাদ রহমান, স্থানীয় ব্যবসায়ী নেতারা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শহরের প্রাণকেন্দ্র ১০৩-১০৪, চয়ন হাউজিং, শেরপুর রোড, সূত্রাপুর, বগুড়া ঠিকানার নিচতলা ও দ্বিতীয় তলায় এর অবস্থান। ফলে বগুড়া সদর ও জেলার অন্যান্য এলাকার বাসিন্দাদের হাতের নাগালে এলো জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির জেনুইন ইলেকট্রনিক পণ্য ও সংশ্লিষ্ট পরিষেবা। উদ্বোধন উপলক্ষে বগুড়া শোরুম থেকে কেনাকাটায় আগামী ১০ মার্চ পর্যন্ত জাপানের বিশ্বখ্যাত জেনুইন সনি টিভি এবং স্মার্ট এলইডি টিভিসহ সনি-স্মার্টের সব পণ্য মিলছে বিশেষ মূল্যে, থাকছে সনি ব্লগ ক্যামেরা, ব্রাভিয়া ক্যামেরা, সনি ইয়ারবাড, নিপ্রো গ্লোকোমিটার, স্মার্ট মাল্টিপারপাস কিবোর্ড এয়ারমাউসসহ নানা আকর্ষণীয় উপহার। এছাড়া ক্রেতারা পাচ্ছেন ডিজিটাল ওয়ারেন্টিতে জেনুইন সনি পণ্য ক্রয়োত্তর সেবা, জাপানের আরেক বিশ্বখ্যাত ব্র্যান্ড শার্পের রেফ্রিজারেটর, ফ্রিজ এবং স্মার্ট এলইডি টিভি, ফ্রিজ ও ডিপ ফ্রিজ, এয়ার কন্ডিশনসহ সনি-স্মার্টের সব পণ্য আকর্ষণীয় মূল্যে কেনার সুবিধা, ডাবল বেনিফিটস অফার, নির্দিষ্ট ব্যাংকের কার্ডের মাধ্যমে বিনাসুদে ইএমআই সুবিধা, জিপি স্টার ও নগদ অফার এবং জি-কেয়ার কার্ডের অধীনে দেশজুড়ে নানা স্বাস্থ্যসেবাসহ আরো নানা সুবিধা।

অনুষ্ঠানে সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান যশুয়া কুয়েক বলেন, ‘বাংলাদেশের ইলেকট্রনিক পণ্যের বাজারে আমাদের খুবই গুরুত্বপূর্ণ অংশীদার স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। আমাদের যৌথ যাত্রার পর থেকেই গ্রাহকদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে সনি-স্মার্ট। অল্প সময়ের ব্যবধানে দেশব্যাপী কাস্টমার-ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গড়ে তুলেছি আমরা। এর ফলে বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির প্রতি ক্রেতাদের আস্থা ও বিশ্বাস আগের চেয়ে অনেক বেড়েছে।’

সনি-স্মার্টের হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী বলেন, ‘আমাদের দেশের সনি লাভাররা প্রায় সময়ই আসল সনি পণ্য কিনতে গিয়ে ঠকে যান। ক্রেতারা যাতে প্রতারিত না হন, তা নিশ্চিতে সনি-স্মার্ট দিচ্ছে জাপানের জেনুইন সনি পণ্যের নিশ্চয়তা। একই সঙ্গে আমরাই বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান যারা সনি পণ্যে ডিজিটাল ওয়ারেন্টি সেবা দিচ্ছি। এর মাধ্যমে গ্রাহকদের জন্য জেনুইন সনি পণ্যের পাশাপাশি নিশ্চিত হচ্ছে বিক্রয়োত্তর সেবা। সনি-স্মার্টের যাত্রার প্রথম দিন থেকেই আমরা বলেছিলাম ঢাকাসহ দেশের প্রত্যেকটি এলাকায় আমরা সেবা পৌঁছে দিতে চাই। এরই ধারাবাহিকতায় এবার বগুড়ায় আমাদের ৩০তম শোরুমটি যাত্রা শুরু করল।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: