শিরোনাম

South east bank ad

ইউআইইউ ও ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে গবেষণা-সংক্রান্ত এমওইউ স্বাক্ষর

 প্রকাশ: ২১ জানুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ইউআইইউ ও ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে গবেষণা-সংক্রান্ত এমওইউ স্বাক্ষর

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে গবেষণা-সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সোমবার ইউআইইউ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য ড. সৈয়দ ফরহাত আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য ড. আরশাদ মাহমুদ চৌধুরী ও ট্রেজারার আরিফুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা, উপাচার্য ড. মো. আবুল কাশেম মিয়া এবং ইমেরিটাস অধ্যাপক ড. এম রিজওয়ান খান।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: