আকিজ রিসোর্সের নতুন প্রতিষ্ঠান সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিসের যাত্রা শুরু
ধর্মপ্রাণ মুসলমানদের জন্য নির্ভরযোগ্য, স্বচ্ছ ও মানসম্মত হজ ও ওমরাহ সেবা নিশ্চিত করতে যাত্রা শুরু করেছে আকিজ রিসোর্সের নতুন প্রতিষ্ঠান সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস। সম্প্রতি এ উপলক্ষে সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিসের অফিসে উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আকিজ রিসোর্স গ্রুপের এমডি শেখ জসিম উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিসের হেড অব বিজনেস আবু আম্মার আব্দুল্লা, আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন ও ডেপুটি সিওও সোহানুর রহমান সোহানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।


