ব্যাংক এশিয়ার উদ্যোগে যশোরে মানি লন্ডারিং প্রতিরোধবিষয়ক কর্মশালা
মানি লন্ডারিং প্রতিরোধে বিএফআইইউর সহযোগিতায় ও ব্যাংক এশিয়ার উদ্যোগে যশোরে দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত ‘ট্রেড বেইজড মানি লন্ডারিং প্রতিরোধে প্রো-অ্যাকটিভ ট্রানজ্যাকশন মনিটরিং ও অটোমেটেড আর্লি অ্যালার্ট জেনারেশন’ শীর্ষক এ কর্মশালায় প্রধান রিসোর্স পারসন ছিলেন বিএফআইইউর অতিরিক্ত পরিচালক রুমান আহমেদ। এ সময় যুগ্ম পরিচালক জুয়াইরা হক ও মো. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। আকব চেয়ারম্যান এবং ব্যাংক এশিয়ার ডিএমডি ও ক্যামেলকো মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লার সভাপতিত্বে সম্মেলনে খুলনা, যশোর, সাতক্ষীরা ও বেনাপোল অঞ্চলের বিভিন্ন ব্যাংকের প্রায় কর্মকর্তারা অংশ নেন।


