বিইউএফটি ও বিসিএসআইআরের মধ্যে এমওইউ স্বাক্ষর
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ও বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (বিসিএসআইআর) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিসিএসআইআরের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ ও বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন। এ অংশীদারত্ব গবেষণার উৎকর্ষ বৃদ্ধি, টেকসই উদ্ভাবন প্রসার এবং বিজ্ঞান, প্রযুক্তি ও টেক্সটাইল খাতে দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে।


