শিরোনাম

South east bank ad

সোনালী ব্যাংকে স্মার্ট কেস ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ

 প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

সোনালী ব্যাংকে স্মার্ট কেস ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ

সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেমে নতুনভাবে সংযুক্ত মডিউলগুলোর বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের আইটি ল্যাবে গতকাল এ আয়োজনের উদ্বোধন করেন এমডি ও সিইও মো. শওকত আলী খান। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ফরিদা ইয়াসমিন ও মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র প্রোগ্রামার মো. সাজেদুর রহমান। অনুষ্ঠানে ব্যাংকের জিএম মো. আব্দুল কুদ্দুস এবং ল কনসালট্যান্ট মো. বারেকুজ্জামানসহ সংশ্লিষ্ট নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লিগ্যাল ম্যাটার্স ডিভিশন আয়োজিত এ প্রশিক্ষণে ব্যাংকের ৬৬ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: