শিরোনাম

South east bank ad

দেশের অন্তত চার লাখ পরিবারে স্বপ্ন’র পণ্য পৌঁছে দিয়েছে ইভ্যালি

 প্রকাশ: ০৬ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

দেশের অন্তত চার লাখ পরিবারে স্বপ্ন’র পণ্য পৌঁছে দিয়েছে ইভ্যালি

দেশের অন্তত চার লাখ পরিবারে স্বপ্ন সুপার শপের পণ্য পৌঁছে দিয়েছে দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম ডট বিডি। রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে থাকা ইভ্যালির এ গ্রাহকরা স্বপ্নের মাছ, মাংসসহ অন্যান্য গ্রোসারি পণ্য কিনে ঘরেই সেগুলো হোম ডেলিভারিতে বুঝে পেয়েছেন।

প্রতিষ্ঠান দুটি বলছে, করোনাকালে মানুষ যেন ঘরে বসে তার নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো খুব সহজে অনলাইনে অর্ডার করতে পারে সে লক্ষ্য নিয়েই গত বছরের মে মাস থেকে তারা একত্রে কাজ শুরু করছে। এ বিষয়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, করোনাকালে গ্রাহকদের স্বাস্থ্য সচেতনতার কথা চিন্তা করে এবং গ্রাহকরা যেন ঘরে বসে নিরাপদভাবে তার নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো পেতে পারে, সে লক্ষ্য নিয়ে আমরা একত্রে কাজ শুরু করি। আমরা সফলভাবে চার লাখ পরিবারে স্বপ্ন সুপার শপের পণ্য পৌঁছে দিতে পেরেছি এবং আমরা আশা করি, আগামী দিনে ই-কমার্সের প্রসারের লক্ষ্যে একসঙ্গে কাজ করে যাব।

গ্রাহকদের দৈনন্দিন জীবনকে আরো সহজ করে তোলার লক্ষ্য নিয়ে ইভ্যালি ও স্বপ্ন একসঙ্গে কাজ করবে উল্লেখ করে স্বপ্ন সুপার শপের বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান বলেন, আমরা খুবই আনন্দিত যে ইভ্যালির মাধ্যমে আমরা চার লাখ পরিবারে আমাদের পণ্য পৌঁছাতে পেরেছি। গ্রাহকরা ঘরে বসেই আমাদের পণ্যগুলো ইভ্যালিতে অর্ডার করতে পারছেন এবং ঘরে বসেই ডেলিভারি পাচ্ছেন। আমরা আশা করি, গ্রাহকদের নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলোর জন্য আর ঘরের বাইরে বের হতে হবে না। তারা স্বপ্ন সুপার শপের সব পণ্য ইভ্যালিতে অর্ডার করবেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: