শিরোনাম

South east bank ad

মার্কেন্টাইল ব্যাংকের অনুদানে বাকৃবি’তে কৃষি গবেষণা প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

 প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

মার্কেন্টাইল ব্যাংকের অনুদানে বাকৃবি’তে কৃষি গবেষণা প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত



মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র অংশীদারত্বে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের কৃষি অনুষদ সম্মেলন কক্ষে গত ২৫ এপ্রিল (শনিবার) “কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর ক্ষয়ক্ষতি হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম উদ্ভাবন” গবেষণা প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের বিশেষ সিএসআর ফান্ডের আওতায় ১ কোটি ৬০ লক্ষ টাকা অনুদানে পরিচালিত এই গবেষণা প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে গবেষণার ফলাফল ও প্রযুক্তির কার্যকারিতা তুলে ধরা হয়। 



বিশ^বিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভ্ূঁইয়া। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মোঃ জাকির হোসাইন, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা ড. তাপস চন্দ্র পাল এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশের প্রিসিশন এগ্রিকালচার ও টেকনিক্যাল স্পেশালিষ্ট অধ্যাপক ড. মোঃ মঞ্জুরুল আলম। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চল থেকে আগত কৃষি উদ্যোক্তা, গবেষণা প্রকল্পের সংশ্লিষ্ট স্টেকহোল্ডার, বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অধ্যাপকবৃন্দ, কৃষি বিজ্ঞানী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।


 

এই প্রকল্পের মাধ্যমে মোট ১৯টি ড্রায়ার তৈরি করা হয়েছে, যার মধ্যে ১০টি ড্রায়ার ইতোমধ্যে কক্সবাজার, পটুয়াখালী, সাতক্ষীরা, টাঙ্গাইল, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় ব্যবহারকারী পর্যায়ে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ০৩টি ড্রায়ার প্রকল্পের গবেষণাগারে ব্যবহৃত হচ্ছে এবং ০৬টি ড্রায়ার ব্যবহারকারী পর্যায়ে বিতরণ প্রক্রিয়াধীন রয়েছে।  


BBS cable ad

ব্যাংক এর আরও খবর: