শিরোনাম

South east bank ad

কেন্দ্রীয় ব্যাংকের স্টার্টআপ ফান্ডে এসবিএসি ব্যাংকের চেক হস্তান্তর

 প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের স্টার্টআপ ফান্ডে এসবিএসি ব্যাংকের চেক হস্তান্তর


প্রযুক্তি নির্ভর ও উদ্ভাবনী উদ্যোক্তাদের ইক্যুইটি বিনিয়োগ সহজলভ্য করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসিতে অর্থ স্থানান্তরে চেক হস্তান্তর করেছে এসবিএসি ব্যাংক পিএলসি। মঙ্গলবার (১০ মার্চ, ২০২৬) কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্্ ডিপার্টমেন্টে পরিচালক (এসএমইএসপিডি) নওশাদ মোস্তাফার নিকট এসবিএসি ব্যাংকের বিনিয়োগযোগ্য তহবিলের দুই কোটি আটান্ন লাখ টাকার বেশি মূল্যমানের চেক প্রদান করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ রবিউল ইসলাম। এ সময়ে এসবিএসি ব্যাংকের ইভিপি ও হেড অব ক্রেডিট মোহাম্মদ আব্দুল মান্নানসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।    


BBS cable ad

ব্যাংক এর আরও খবর: