শিরোনাম

South east bank ad

‘দেশীয় শিল্পের বিকাশে ছুটে চলেছে রানার’

 প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৫, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

‘দেশীয় শিল্পের বিকাশে ছুটে চলেছে রানার’
দেশীয় শিল্প বিকাশে অটোমোবাইল কোম্পানি রানার অদম্য গতিতে ছুটে চলেছে বলে জানিয়েছেন শিল্প সচিব মো. মোশাররফ হোসেন ভুইঁয়া। শনিবার রানার ভালুকাস্থ অটোমোবাইল লিমিটেডের মোটরসাইকেল কারখানা পরিদর্শনের পর আয়োজিত সভায় তিনি এসব কথা জানান। শিল্প সচিব বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও বেগবান করতে হলে দেশিয় শিল্পের বিকাশ জরুরি। আর এ ক্ষেত্রে রানার অনস্বীকার্য অবদান রেখে যাচ্ছে। কোম্পানিটির পথচলায় পাশে থাকবেন জানিয়ে তিনি বলেন, এটলাস বাংলাদেশ লি: ও রানার অটোমোবাইলস লি: একত্রে কাজ করার সম্ভাবনা আছে কিনা তা খতিয়ে দেখা হবে। এতে সরকারের পাবলিক প্রাইভেট পার্টনারশীপ নীতিমালা বাস্তব প্রয়োগের সুযোগ সৃষ্টি হবে। সভায় আরও ছিলেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের পরিচালক জনাব সৈয়দ মোহাম্মদ মোজাম্মেল হক এবং এটলাস বাংলাদেশ লি: এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবুল কাশেম।
BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: