শিরোনাম

South east bank ad

আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না: ওবায়দুল কাদের

 প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের কোনো রাজনৈতিক প্রতিপক্ষই আওয়ামী লীগের বিজয় ঠেকাতে পারবে না। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না, যদি না নিজেরা নিজেদের পরাজিত করে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার পাবনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে একথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগের ঐক্যই হচ্ছে আওয়ামী লীগের মূল শক্তি। আর তৃণমূলের নেতাকর্মী দলের প্রাণ।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার উন্নয়নের বিরুদ্ধে দেশবিদেশে ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐকবদ্ধ থাকতে হবে।

আগামী নির্বাচনে নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে, দলকে আরো আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে দলের নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ত্যাগীদের বাদ দিয়ে বসন্তের কোকিলদের নেতা বানালে দল দুর্বল হয়ে যাবে। খারাপ লোকদের কোনোভাবেই নেতা বানানো যাবে না। ভালো নেতাকর্মী ও দলের জন্য নিবেদিতদেরকে নেতা বানাতে হবে।

ওবায়দুল কাদের বলেন, বসন্তের কোকিলদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। এরা দলের বিপদের সময় থাকবে না। দলের মধ্যে ত্যাগী নেতাদের সুযোগ করে দিতে হবে। এটা শেখ হাসিনার নির্দেশ দলীয় আর্দশ।

পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রেজাউল রহিম লালের সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানাসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: