ত্রিশালে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আব্দুল্লাহ আল ফাহাদ, (ত্রিশাল):
ময়মনসিংহ ত্রিশাল উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৩ জানুয়ারী) বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেক এমপি আলহাজ্ব আব্দুল মতিন সরকার। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ( ভূমি) ত্রিশাল আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ,মহিলা ভাইস-চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, ত্রিশাল থানা ওসি তদন্ত আবু বকর, ত্রিশালের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা সংগঠন, সামাজিক সংগঠন ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।


