শিরোনাম

South east bank ad

সড়কের বুরুঙ্গা ব্রীজ সংস্কার উদ্যোগ নেওয়া জরুরী

 প্রকাশ: ১২ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস.এম রফিকুল ইসলাম রফিক, (নেত্রকোনা):

নেত্রকোণা জেলার দুর্গাপুর-কলমাকান্দা দুই উপজেলার সংযোগ সড়কের বুরুঙ্গা এলাকার ভাঙা ব্রিজ নামক কালভার্টটির গর্তের সৃষ্টি হয়েছে। এতে বর্তমানে ব্রীজটি দিয়ে অত্যান্ত ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা। এছাড়াও এই ব্রীজটির উপর দিয়ে প্রতিদিনই শতশত মাইক্রোবাস ট্রাক সহ ছোট বড় বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে।

যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। দীর্ঘদিন হলেও ব্রিজটির গর্তটির সংস্কারের কোন উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কতৃপর্ক্ষ। এর আগেও বিভিন্ন অনলাইন সহ পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও কর্তৃপক্ষ ব্রিজটি সংস্কারের উদ্যোগ নেয়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়,উপজেলার দুগার্পুর-কলমাকান্দা সড়কের বুরুঙ্গা এলাকার ভাঙা ব্রিজ নামক কালভার্টটির দীর্ঘ ৫-৬ মাস আগে ভেঙে যাওয়ায় ওই রাস্তা দিয়ে ছোট-বড়(অতিরিক্ত বালুবাহী ট্রাক) যানবাহন অনেকটা ঝুঁকি নিয়ে চলাফেরা করছে।

দীর্ঘদিন ধরে সড়কে এমন অবস্থা বিরাজ করলেও সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে এলাকাবাসী ও পথচারীদের দুর্ভোগ দিন দিন বাড়ছে। বিশেষ করে রাতের আঁধারে পথচারীদের বড় ধরনের দূর্ঘটনার ঘটতে পারে।

স্থানীয় মোঃ মাইদুল ইসলাম বলেন, প্রায় ৫-৬ মাস ধরে এ ব্রিজটির মাঝখানে দুটি গর্ত হয়ে পড়ে আছে। প্রথমে একদিকে গর্ত সৃষ্টি হয়েছে এরপর বেশকিছুদিন পর অন্য দিকে আরকটি বড় গর্ত দেখা দিয়েছে এই ভাঙা কালভার্টে প্রায়ই দুর্ঘটনা ঘটে। অনেক ঝুঁকি নিয়ে ছোট-বড় যানবাহন দিবা-রাত্রি চলাচল করছে। অতিদ্রুত কালভার্টটি সংস্কার করা প্রয়োজন।

অটোচালক মিলন মিয়া বলেন,যাত্রী নিয়ে অনেক সমস্যা হয় যেতে এই ব্রীজটির উপর দিয়ে,প্রায় সময় দূর্ঘটনা ঘটে। এছাড়াও রাতে বেশি সমস্যা হয় এটির উপর দিয়ে চলাফেরা করতে। ব্রিজটি দ্রুত সংস্কারের দাবী জানান ভূক্তভোগীরা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: